ফাইনালের সঙ্গে সিরিজেও হারল বাংলাদেশ

ছবি : সংগৃহীত।

টানা দুই জয়ের বিপরীতে টানা দুই হার দেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। তাতে ঘরের মাঠে পাকিস্তানের কাছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আবার টানা দুই ম্যাচ হেরে সিরিজটাই হাতছাড়া করেছে লাল-সবুজের দল।    

শুক্রবার (১২ ডিসেম্বর) কক্সবাজার একাডেমি মাঠে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে নিজেদের করে নিয়েছে পাকিস্তান।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ব্যক্তিগত ২৭ রান করে সর্বোচ্চ সংগ্রহ করেন সাদিয়া-বাংলাদেশের একমাত্র দুই অঙ্কের ব্যাটার তিনিই। পাকিস্তানের হয়ে বারিরাহ সাইফ ৩টি এবং রোজিনা আকরাম ২টি উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই উইকেট হারালেও দ্রুতই ম্যাচ নিয়ন্ত্রণে নেয় পাকিস্তান। 

অধিনায়ক ইমান নাসের শূন্য রানেই আউট হন অতশীর বলে। এরপর রানআউটে ফেরেন রাহিমা সাঈদ (১০)। তবে কমল খান ও আকসা হাবিবের ৩৭ রানের জুটি পাকিস্তানকে জয়ের ভিত্তি গড়ে দেয়। আকসা ২১ ও কমল খান ২৫ রান করে আউট হলেও বাকি কাজ সেরে ফেলেন ফিজা ফায়াজ ও আরিশা আনসারি। ১৮ বল হাতে রেখে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১১

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১২