নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে আধিপত্য ধরে রেখে আবারও ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১ এপ্রিল) মালদ্বীপের মালে স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।  

ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন ফুটবলার মানিক। 

এর মধ্যে দিয়ে ২০২৪ সালের অপরাজিত চ্যাম্পিয়ান বাংলাদেশ এবারও নিজেদের মুকুট ধরে রাখার মিশনে এক ধাপ এগিয়ে গেল। বাংলাদেশের ফাইনালের প্রতিপক্ষ নির্ধারণ হবে আজ রাতে ভারত ও ভুটানের ম্যাচের পর। 

যদিও ম্যাচের আগে দুর্ভাবনার কমতি ছিল না বাংলাদেশের। ডিফেন্ডার আশিকুর রহমানের চোট, ভারতের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে বাংলাদেশের ডাগআউটে প্রধান কোচ মার্ক কক্সের অনুপস্থিতি দেশের ফুটবলপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। তবে দল পরিচালনার ভার সহকারী কোচ আতিকুর রহমান মিশু সামলেছেন ভালোভাবেই।

গোছাল আক্রমণ থেকে ১১ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। তিন জন নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে মুর্শেদ আলী চিপ বাড়ান বক্সে, নিখুঁত হেডে জাল খুঁজে নেন মোহাম্মদ মানিক। 

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে নেপালের রক্ষণে চাপ দিতে থাকে বাংলাদেশ। ৫৪ মিনিটে সতীর্থের লং পাসে ছুটে গিয়ে ভালো জায়গায় থেকেও পা ছোঁয়াতে পারেননি জয় আহমেদ। ৬ মিনিট পর নেপালের বিজ্ঞান খড়কার ফ্রি কিক ওপরের জাল কাঁপায়।

এরপর থেকে বাংলাদেশের আক্রমণের ধার কিছুটা কমে। সমতায় ফিরতে মরিয়া নেপালের আক্রমণ সামলে পাল্টা আক্রমণে মনোযোগী হয় দল। 

৮৭ মিনিটে বদলি নামেন ডেকলান সুলিভান। লাল-সবুজের জার্সিতে যমজ ভাই রোনানের অভিষেক হয়েছিল আগেই, এবার ডেকলানেরও হলো। ফাইনালে ওঠার আগমুহূর্তে দুই ভাই দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন। 

আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী ৩ এপ্রিল শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবরে এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি: বিমানমন্ত্রী

১

ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ ; লাখ টাকা জরিমানা

২

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

৩

আস্থার ভাঙা দেয়াল: ঘরে ও বাইরে সন্তান সুরক্ষার উপায়

৪

৫৫ লাখ মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চলছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

৫

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দীনেশ ত্রিবেদী

৬

শুল্ক নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্

৭

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৮

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে বৃহস্পতিবার

৯

ভরিতে স্বর্ণের দাম কমলো আরও ২২১৬ টাকা

১০

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

১১

মোহাম্মদপুরে শেখেরটেকে বাড়ি দখলের চেষ্টা, রাতে গ্রেফতার আরও ৪

১২