জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ

ছবি সংগৃহীত।

দুর্দান্ত পারফর্ম করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে যুবা টাইগাররা। দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা জয়ের লড়াইয়ের টিকিট কেটেছে আজিজুল হক তামিমের দল।

এই জয়ে ত্রিদেশীয় সিরিজটির ফাইনালও নিশ্চিত করল বাংলাদেশ। সেখানে তারা মুখোমুখি হবে প্রোটিয়া যুবাদের। প্রথম ৪ ম্যাচে ৩ জয় ও ১ হার নিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করে তারা। আজ জয়ের ফলে দক্ষিণ আফ্রিকার সমান ৬ পয়েন্ট হলো বাংলাদেশেরও। ৪ ম্যাচের সবকয়টিতে হারা জিম্বাবুয়ে বাদ পড়ে গেছে তাতে।

হারারেতে আজ প্রথমে বোলিং করে জিম্বাবুয়েকে মাত্র ৮৯ রানেই অলআউট করে দেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় আজিজুল হাকিম তামিমের দল। ইনিংসে তখনো বাকি ছিল ২০৯ বল। 

৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই রিফাত বেগকে হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ৩৫ রান যোগ করেন অধিনায়ক আজিজুল ও কালাম সিদ্দিকি। ১৬ বলে ২০ রান করে কালাম বিদায় নেওয়ার পর আর কোনো বিপদ হয়নি বাংলাদেশ। 

দলকে জিতিয়েই মাঠ ছাড়েন আজিজুল ও রিজান হোসেন। ৪৯ বলে ৪৭* রান আসে অধিনায়কের ব্যাট থেকে। ৬টি চার ও ১ ছক্কার সাহায্যে ঝকঝকে ইনিংসটি খেলেন আজিজুল। আরেক পাশে ২৬ বলে ২১ রানে অপরাজিত ছিলেন রিজান। জিম্বাবুয়ের হয়ে দুইটি উইকেটই নেন শেলটন মাজভিতোরেরা। 

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে এতটা ব্যাটিং ধস হবে সেটা ভাবেনি জিম্বাবুয়ে। ১ উইকেট হারিয়েই ৩৩ রান করে ফেলেছিল দলটি। তবে এরপর শুরু হয় ধারাবাহিক উইকেট হারানো। ইকবাল হোসেন ইমন-সানজিদ মজুমদারদের তোপে দাঁড়াতেই পারেনি রোডেশিয়ানরা। দলের হয়ে দুই অঙ্কের দেখা পান কেবল নাথানিয়েল লাবাঙ্গানা (২৬), ব্রেন্ডন দিওয়েনি (২০), সিমবারাসে মুদজেনগেরে (১১) ও তাতেন্ডা চিমুগোরো (১৬)।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ইকবাল হোসেন ইমন। ৬ ওভার ৩ বলে ২৭ রানের বিনিময়ে ৪ উইকেট নেন তিনি। দুইটি করে উইকেট শিকার করেন সানজিদ ও স্বাধীন ইসলাম।  


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২