চমক রেখে ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের

ছবি: সংগৃহীত ।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার বাংলাদেশের সামনে ওয়েস্ট ইন্ডিজ চ্যালেঞ্জ। চলতি মাসেই ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মেহেদী হাসান মিরাজের দল। সিরিজটি উপলক্ষে আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আফগানিস্তান সিরিজে সামর্থ্যের ছাপ দেখাতে না পেরে বাদ পড়েছেন ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ ও নাহিদ রানা। ঘোষিত ১৮ সদস্যের এই দলে তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কন। এর মধ্যে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন অঙ্কন। যদিও জাতীয় দলের হয়ে এর আগে একটি টেস্ট খেলেছেন তিনি। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৮, ২১ ও ২৩ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি–টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশের ওয়ানডে দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়,

মাহিদুল ইসলাম, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও হাসান মাহমুদ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২