হালাল পণ্যের বাজার বাড়াতে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া

হালাল পণ্যের বাজার প্রসারে ও হালাল ইকোসিস্টেম উন্নয়নে বাংলাদেশ ও মালয়েশিয়া একসাথে কাজ করবে বলে জানিয়েছেন, দুদেশের কর্মকর্তাগণ। হালাল সনদ প্রদানে ইসলামিক ফাউন্ডেশনের দক্ষতা বৃদ্ধিতে এ প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করে দুটি দেশ।

রিভার্স ‍লিংকেজ প্রজেক্টটি দেশকে আন্তঃসংযোগের মাধ্যমে হালাল ইকোসিস্টেম উন্নয়নের ক্ষেত্রকে ত্বরান্বিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সমর্থ হবে বলে মতবিনিময় সভায় বক্তারা অভিমত দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের হালাল সনদ বিভাগের সাথে সিরুনাই মালেশিয়া এবং ইসলামিক উন্নয়ন ব্যাংক এর প্রতিনিধিদলের মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

সভার উদ্বোধন করেন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলাম।

ডায়াগনস্টিক মিশন হালাল ইকোসিস্টেম উন্নয়নের জন্য বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে রিভার্স ‍লিংকেজ প্রজেক্টের বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা হয়।

বক্তারা বলেন, প্রকল্পটি বাংলাদেশের বর্তমান হালাল ইকোসিস্টেমকে সমৃদ্ধ করার পাশাপাশি মালয়েশিয়া ও বাংলাদেশ থেকে প্রাসঙ্গিক জ্ঞান, প্রযুক্তি এবং দক্ষতা বিনিময়সহ দুই দেশের মধ্যে সম্ভাব্য বাণিজ্য ও বিনিয়োগ অন্বেষণের মাধ্যমে সহযোগিতার সুযোগ চিহ্নিত করে হালাল বাজারকে প্রসারিত করবে।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ইসলামিক ফাউন্ডেশন হালাল সনদ বিভাগের উপ-পরিচালক ড. মো. আবু ছালেহ পাটোয়ারী।

সভায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং গ্লোবাল ইভেন্টের প্রকল্প পরিচালক ইন্তান সুরিয়া রামলি, সেরুনাই হালাল সেন্টার অফ এক্সিলেন্স এর প্রধান ওস্তাদ মোহাম্মদ জাবাল, সেরুনাই হালাল সেন্টার অফ এক্সিলেন্স এর ম্যানেজার এ এন নাবিল জারিনি প্রমুখ। এছাড়া সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ইসলামী ব্যাংক বাংলাদেশ’সহ ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করেন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

শনিবারের মধ্যে সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল করা হবে

বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

১০

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২