বিদেশে টাকা পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ থেকে সেবার বিপরীতে প্রাপ্ত অর্থ বিদেশে পাঠানো সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে সেবার অর্থ বিদেশে পাঠাতে নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন লাগবে না। ব্যাংকগুলো তাদের নিজস্ব সিদ্ধান্তে নিয়মিত বৈদেশিক ব্যয় বাবদ অর্থ বিদেশে পাঠাতে পারবে।

রবিবার (১২ জানুয়ারি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই সার্কুলারের ফলে বিদেশে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ হলো।

সার্কুলারে বলা হয়েছে,  সেবা খাতের ব্যয়ের মধ্যে রয়েছে রয়টার্স মনিটর, ব্লুমবার্গ ফি, ব্যাংকার্স আলমনার্ক, ডিউ ডিলিজেন্স রেপোজিটরি ব্যয়, ক্রেডিট রেটিং সার্ভিস ফি, মূল্য যাচাই ফি, প্রভৃতি। এছাড়া ব্যাংকগুলোকে বিদেশ ভ্রমণকারীদের লাউঞ্জ সুবিধার সঙ্গে সম্পর্কিত খরচ পরিশোধের অনুমতি দেওয়া হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান যেমন- ব্রোকারেজ ফার্ম, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ইত্যাদি, আর্থিক ইনফরমেশন এবং কমিউনিকেশন সংক্রান্ত সেবার জন্য বিদেশে ফি পাঠাতে অনুমতির প্রয়োজন হবে না। 

তবে বছরে একজন কার্ড হোল্ডার ৫০০ মার্কিন ডলারের বেশি খরচ করতে পারবে না।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে এডহক কমিটি, সভাপতি তামিম ইকবাল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ১০ ‍কিলোমিটার যানজট

৪৮৩.৪৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

শিরীন শারমিন চৌধুরী আটক, ডিবি হেফাজতে

টাঙ্গাইলের ঘাটাইলে স্ট্রবেরি চাষে সাফল্য, কৃষিতে উদ্বুদ্ধ তরুণরা

সংরক্ষিত নারী আসনে নির্বাচনে তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে

তারেক রহমানের সভাপতিত্বে প্রথম একনেক সভা চলছে

শুটিংয়ে মার খেয়ে লাইভে কান্না করছিলেন অভিনেত্রী, প্রকাশ পেল সেই নাটক

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী

১০

পটুয়াখালীতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সূর্যমুখি চাষ

১১

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

১২