কড়া নিরাপত্তায় শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

উৎসবের আমেজ, কঠোর নজরদারি ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাজধানীতে শেষ হলো এবারের বৈশাখী শোভাযাত্রা। এবারের প্রতিপাদ্য ছিল- ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা ৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া শোভাযাত্রা প্রায় এক ঘণ্টা ধরে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে সকাল ১০টা ৫ মিনিটে একই স্থানে এসে শেষ হয়।  

 

শোভাযাত্রার নির্ধারিত পথ ছিল চারুকলা অনুষদের উত্তর গেট থেকে শাহবাগ থানা এলাকা ঘুরে রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমি অতিক্রম করে আবার চারুকলায় ফেরা।

 

এই পুরো সময়জুড়ে শোভাযাত্রাকে ঘিরে তৈরি করা হয় কঠোর নিরাপত্তা বলয়। বাংলাদেশ পুলিশ, র‍্যাব, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শোভাযাত্রার সামনে ও পেছনে অবস্থান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করেন। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও নজরদারিতে ছিলেন।

 

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে আগাম পরিকল্পনা নিয়ে মাঠে নামা হয়েছিল। উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়াই ছিল সবচেয়ে বড় সাফল্য।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২