গাজীপুরে টায়ার জ্বালিয়ে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুর-৬ আসনের বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এতে ব্যস্ততম সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে টঙ্গী কলেজগেইট এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। 

জানা গেছে, গাজীপুরে এবার নতুন করে ৬ আসন যুক্তকরণের প্রস্তাবনা হয়। বিষয়টি নিয়ে হাই কোর্টের রায়ের অপেক্ষায় ছিলেন এ আসনের নেতাকর্মীরা। তবে গত দুই দিন আগে হাইকোর্টের রায়ে ছয় আসন বাতিলের সিদ্ধান্ত আসে। শুনানির পরপরই ফের আসন রক্ষায় আপিল করে বিএনপি। 

এ ঘটনায় বুধবার সকালে আসনটির বিএনপির নেতৃত্বে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও টায়ারে আগুন দেন নেতাকর্মীরা। 

গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার ও ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, টঙ্গীতে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ হচ্ছে। যার কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২