চাঁদাবাজি প্রমাণিত হলে আত্ম/হ/ত্যার ঘোষণা বিএনপি নেতার

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি নেতা কাজী খোকন। ছবি: পাবনা প্রতিনিধি

পাবনার চাটমোহরে চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হলে আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন বিএনপির এক উপজেলা নেতার। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় চাটমোহর রেলবাজারস্থ তাঁর ব্যক্তিগত অফিসে এক সংবাদ সম্মেলনে রেজাউল করিম খোকন এ দাবি করেন।

রেজাউল করিম খোকন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক। এর আগে উপজেলার মহরমখালি গ্রামের হারুন অর রশীদ নামের এক ব্যক্তি খোকনের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ দায়ের করেন। স্থানীয় একটি ওয়ার্ডে সংঘটিত ঘটনায় তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং পরে সাংবাদিকদের জানান, চাঁদা না দেয়ায় খোকন ও তাঁর সহযোগীরা তাঁকে মারধর করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগও করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন খোকন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’ আরও দাবি করেন, অভিযোগকারী ব্যক্তি নিজেই মাদক ব্যবসায় জড়িত এবং আদম ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।

খোকন আরও বলেন, দলের ভেতরের একটি পক্ষ ষড়যন্ত্র করে এমন অভিযোগ করেছে। চাঁদাবাজির সঙ্গে আমার সম্পৃক্ততা প্রমাণিত হলে আমি রাজনীতি ছাড়ব এবং আত্মহত্যা করব।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং অভিযোগকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহ্বান জানান।

সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস আলো, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন মণ্ডল, মিজানুর রহমান ঠান্টু, নজরুল ইসলাম মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে ৩ ঘণ্টায় পাগলা মসজিদে পাওয়া গেল ১০ কোটি টাকা

মালয়েশিয়া-চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি

হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরেই বাবা-মায়ের মাজারে প্রধানমন্ত্রী

চমেক হাসপাতালে দুই কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিলো কেএসআরএম

প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব

হিজামা থেরাপি কী, কোন কোন সমস্যায় নেয়া হয়? উপকারিতা জানালেন চিকিৎসক

ইরানকে অপেক্ষায় রেখে নকআউটে মিসর

টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, ৩ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা, বড় ছেলের প্রাণ রক্ষা

১০

বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগ, ‘লাভ আইল্যান্ড ইউএসএ’ ছাড়লেন আলান্না কাইজার

১১

স্বর্ণের দাম বাড়ল ভরিতে ৫৪৮২ টাকা

১২