সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

ছবি: সংগৃহীত ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল। এর নেতৃত্ব দিচ্ছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়েছে।

এর আগে গত সোমবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেয় বিএনপি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মাসে ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুত করতে নির্বাচন কমিশনের (ইসি) যে উদ্যোগ, বৈঠকে সে সম্পর্কে বিএনপি তার অবস্থান তুলে ধরবে। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগের বিষয়ে বিএনপির পর্যবেক্ষণ লিখিতভাবে নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২