চুয়াডাঙ্গায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর লিফলেট বিতরণ ও গণসংযোগ

ছবি : সংগৃহীত।

বিএনপির ভাইস চেয়ারম্যান  শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে তাদের ঘোষিত ৩১ দফা রূপরেখা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে, যা রাষ্ট্রের গতিশীলতা ফিরিয়ে আনবে। 

তিনি দৃঢ়তার সাথে বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যেই রাস্তায় নেমে এসেছেন।

তিনি আরও উল্লেখ করেন, "ধানের শীষের প্রতীকের প্রচারণা অব্যাহত থাকবে। ধানের শীষের প্রতীকে যিনিই মনোনীত হন, তার পক্ষে কাজ করতে হবে।বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না।"

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু আজ (শনিবার) চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় বিএনপির 'রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা' রূপরেখা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় চুয়াডাঙ্গা শহীদ আবুল কাশেম সড়ক থেকে এই প্রচারণা শুরু হয়। এরপর তিনি নিচের বাজার ও ফেরিঘাট রোড সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিলি করেন এবং 'ধানের শীষ' প্রতীকের পক্ষে জনমত তৈরি করতে কথা বলেন। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর সাথে উপস্থিত ছিলেন।

এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলাসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২