চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি'র অভিযানে একদিনে প্রায় ৪ লাখ মূল্যের মাদক ও চোরাচালানপণ্য জব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি সদস্যদের অভিযানে ১ দিনে ৩ লাখ ৯০ হাজার ২৫০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানপণ্য জব্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)  চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বিজিবি সদস্যরা দর্শনা, সুলতানপুর ও শৈলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৪৪ বোতল মদ, ৩ বোতল ফেন্সিডিল, ৪৫ টি ভায়াগ্রা ও ইয়াবা, ৭টি ভারতীয় শাড়ী, ১৫ টি ভারতীয় মেডিকেল যন্ত্রাংশ, ২টি অবৈধ কারেন্ট জাল, প্রসাধনী সামগ্রী এবং অন্যান্য চোরাচালানপণ্য জব্দ করেছে। 

 

তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকায় সক্রিয় মাদক ও অন্যান্য চোরাচালান চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে এবং সম্ভাব্য পয়েন্টগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত থাকছে। সীমান্তে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১০

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১১

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

১২