চুয়াডাঙ্গার ভারত সীমান্তে বিজিবি'র অভিযানে  ১৬ লাখ  টাকা মূল্যের মাদক ও চোরাচালান৷ পণ্য জব্দ

চুয়াডাঙ্গার ভারত সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৮ দিনে ১৬ লাখ ৮ হাজার ১৫০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানপণ্য জব্দ করেছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী সোমবার (২০ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বিজিবি সদস্যরা গত ১২ অক্টোবর থেকে ১৯ অক্টোবর দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট, দর্শনা, সুলতানপুর, বারাদী, বড়বলদিয়া,ফুলবাড়ী, ঠাকুরপুর, মুন্সীপুর, হুদাপাড়া, জগন্নাথপুর, আনন্দবাস, বুড়িপোতা, বাজিতপুর, ইছাখালী  বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ১৫ গ্রাম হেরোইন, ১২৫ বোতল মদ, ৬০ বোতল ফেন্সিডিল, ৬ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ২ হাজার ৪৫০টি নেশা জাতীয় ট্যাবলেট,  ৫৯২ টি সেনেগ্রা ট্যাবলেট, ৬১টি ভারতীয় শাড়ী, ৩২৫টি ভারতীয় কসমেটিক, ৩টি মোবাইল ফোন সেট, ২৭ কেজি পেঁয়াজ বীজ, ১ হাজার ৩৭০ কেজি, ৫২ প্যাকেট ভারতীয় আতশবাজি, ১৪ বোতল ভারতীয় কিটনাশকসহ অন্যান্য চোরাচালানপণ্য জব্দ করেছে। 

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান  বলেন , দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকায় সক্রিয় মাদক ও অন্যান্য চোরাচালান চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।  সম্ভাব্য পয়েন্টগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২