সাকিবকে দলে ফেরাতে মন্ত্রণালয়ের সঙ্গে বসবে বিসিবি

রাজনীতির কারণে ক্রিকেট ক্যারিয়ারে অন্ধকার নেমে এসেছে সাকিব আল হাসানের। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা এখন দেশের জার্সি গায়েই চাপাতে পারছেন না। এমনকি পা রাখতে পারছেন না দেশের মাটিতেও। 

চলমান বিপিএলে সাকিব দল পেয়েও খেলতে পারেননি। এমনকি জাতীয় দলেও তার সম্ভাবনা ক্ষীণ। তবুও দেশের বড় তারকাকে চ্যাম্পিয়নস ট্রফিতে পাওয়ার আশা ছাড়ছেন না বিসিবিপ্রধান ফারুক আহমেদ। দেশসেরা অলরাউন্ডারকে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে পেতে দ্রুতই মন্ত্রণালয়ের সঙ্গে বসবেন বোর্ডপ্রধান। 

শুক্রবার বিপিএলের ম্যাচ চলাকালীন প্রেসবক্স পরিদর্শনকালে সাংবাদিকদের সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে এসব কথা বলেন বিসিবিপ্রধান।

ফারুক আহমেদ বলেছেন, 'একটা ছেলে ১৭ বছর ধরে খেলছে, এত পারফর্ম করেছে। আমি চেয়েছিলাম তার বিদায়টা ভালো হোক। সেটা হয়নি। এখন যে অবস্থা, গত কয়েকটি সিরিজ সে খেলেনি, সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও ছিল না। তার জন্য কঠিন (চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা)। সাকিবের সঙ্গে আমার নিয়মিতই কথা হতো। গত কিছুদিনে কথা হয়নি। সে অবশ্যই খেলতে চায়। এই বিপিএলের মধ্যেই ওকে নিয়ে কিছু একটা করতে হবে। সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করব চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।' 

বোর্ডপ্রধান আরও বলেন, '‘সাকিব এখনও তো অবসর নেয়নি। তেমন কোনো কিছু হয়নি সাকিবের। চেষ্টা না, এটা হলো গিয়ে সাকিব এখনও যদি অবসর নিয়ে নিতো..তাহলে বলতাম ও আর নাই। ওর যে ইস্যুগুলো আছে, মাঝেমধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে কীভাবে সেটা কী করা যায়।’

‘আমার সাহায্য করা কোনো ব্যাপার না। এটা আমি আগেও বলছি, এখনও বলছি। এটা শুধুমাত্র সরকারি পর্যায় যদি কোনো নির্দেশনা আসে, ওর যে সমস্যাগুলো আছে; ওগুলো যদি ঠিক করতে পারে। তাহলেই কিন্তু আমার মনে হয় এটা একটা ব্যাপার সিদ্ধান্ত নিতে পারে। তারপর তার ফিটনেস, মানসিক অবস্থা, নির্বাচক কমিটি আছে তারা সিদ্ধান্ত নেবে।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

১

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

২

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৩

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৪

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৫

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৬

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

৭

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

৮

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

৯

সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও তার ছেলে চিত্রনায়ক শান্তর মরদেহ উত্তোলন

১০

ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ

১১

ঢাকার বস্তিতে যক্ষ্মা শনাক্তে জাপানের ১.৪৫ লাখ ডলারের সহায়তা

১২