অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি

ছবি সং!গৃহীত।

সপ্তাহ ছয়েক আগে ফারুক আহমেদের জায়গায় বিসিবির সভাপতির দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। এরপর ক্রিকেটকে দেশব্যাপী ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নিয়েছেন তিনি। 

যার জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাচ্ছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তবে পারিবারিক প্রয়োজনে হঠাৎ অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে ছুটে গেছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। 

বুধবার (৩০ জুলাই) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানব্ন্দর থেকে দুপুর দেড়টার ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশত্যাগ করেন আমিনুল ইসলাম বুলবুল। প্রয়োজনীয় কাজ শেষ করে আগামী ১৭ আগস্টে আবার দেশে ফিরবেন বিসিবির অন্তর্বর্তীকালীন এই সভাপতি। 

বুলবুলের পরিবার আগে থেকেই অস্ট্রেলিয়াতে আছেন। সেখানে তার দুই ছেলে ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় দেশটিতে পড়াশোনা করছেন। আর তার স্ত্রী সেখানে কাটাচ্ছেন কর্মজীবন। 

সর্বশেষ ঈদুল আজহার পর আর পরিবারের কাছে যাননি বুলবুল৷ বিসিবির দায়িত্ব গ্রহণের আগে আইসিসির গুরুত্বপূর্ণ পদ গেম ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করতেন বুলবুল। ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদেও। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১

শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত

২

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

৩

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

৪

ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১

৫

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

৬

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

৭

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

৮

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে লড়ছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া

৯

হানিফসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

১০

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

১১

আবারো বাড়ল ইলিশের দাম, আড়তে কেজি কত?

১২