৭২ আরোহী নিয়ে আজারবাইজানের উড়োজাহাজ বিধ্বস্ত

আজারবাইজানের উড়োজাহাজ বিধ্বস্ত। ছবি সংগৃহিত

আজারবাইজানের রাজধানী বাকু থেকে ৭২ জন আরোহী নিয়ে চেচনিয়ার গ্রজনিতে যাওয়ার পথে কাজাখস্তানে বিধ্বস্ত হয়েছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিমানটি এই দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক প্রতিবেদনে জীবিতদের সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে। তাদের মধ্যে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। কাজাখস্তানের জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানিয়েছে, বিমানটি আজারবাইজান এয়ারলাইন্স পরিচালিত। এটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের দিকে উড়ে যাচ্ছিল। তবে গ্রোজনিতে কুয়াশার কারণে এটি অন্য দিকে ঘুরিয়ে দেয়া হয়।

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, আজারবাইজান এয়ারলাইনসের উড়োজাহাজটি মাটিতে পড়ামাত্রই তাতে আগুন ধরে যায়। সেখান থেকে ঘন কালো ধোঁয়া উঠতে থাকে। অবশ্য ভিডিওটির উৎস এখনও রয়টার্স যাচাই করতে পারেনি।

তবে আজারবাইজান এয়ারলাইন্সের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কাজাখ গণমাধ্যম জানিয়েছে, বিমানে ৭২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ৬৭ জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য। তবে রয়টার্স এই তথ্য এখনো নিশ্চিত করতে পারেনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

১০

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

১১

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

১২