বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র আরিফ হোসেন

ছবি সংগৃহিত ।

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হলেন নির্বাহী পরিচালক মো. আরিফ হোসেন। তিনি সাবেক মুখপাত্র হুসনে আরা শিখার স্থলাভিষিক্ত হবেন।

হুসনে আরা শিখা বাংলাদেশ ব্যাংকের রাজশাহী শাখায় বদলি হওয়ার পর তার স্থলে মো. আরিফ হোসেনকে মনোনীত করা হলো।

আরিফ হোসেন সহকারী পরিচালক পদে ১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নটর ডেম কলেজে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট সাইন্সে øাতক ও øাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি নিউপোর্ট ইউনিভার্সিটি ঢাকা ক্যাম্পাসে এমবিএ ডিগ্রি নেন।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র পদ থেকে নির্বাহী পরিচালক মেজবাউল হককে সরিয়ে দেওয়া হয়। পরে সেখানে নির্বাহী পরিচালক হুসনে আরা শিখাকে নিযুক্ত করা হয়। হুসনে আরা শিখা রাজশাহীতে বদলি হওয়ায় নতুন মুখপাত্র নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২