সবজি দেখলেই ভয়? হতে পারে ল্যাকানোফোবিয়া

ছবি: সংগৃহীত

সবজি দেখলে বা খেতে বললে যদি ভয়, অস্বস্তি বা বিরক্তি লাগে—তাহলে সেটা ল্যাকানোফোবিয়া নামে এক ধরনের ফোবিয়া হতে পারে। ‘ল্যাকনো’ মানে সবজি, আর ‘ফোবিয়া’ মানে ভয়। এটি একটি বিরল মানসিক সমস্যা।

লক্ষণ:

  • সবজি দেখলে আতঙ্ক বা মেজাজ খারাপ হওয়া
  • বাজারে সবজির দোকান এড়িয়ে চলা
  • সবজি সম্পর্কে নেতিবাচক চিন্তা করা
  • প্যানিক অ্যাটাক বা উদ্বেগের অনুভূতি
  • এর ফলে শরীরে পুষ্টিহীনতা ও মানসিক চাপ বাড়তে পারে।

সম্ভাব্য কারণ:

  • পারিবারিক বা বংশগত মানসিক সমস্যা
  • ট্রমা বা অতীতের কোনো মানসিক আঘাত
  • শৈশবের নেতিবাচক অভিজ্ঞতা

চিকিৎসা ও উপায়:

এক্সপোজার থেরাপি: ধীরে ধীরে সবজির সংস্পর্শে অভ্যস্ত হওয়া। সিবিটি (Cognitive Behavioral Therapy): নেতিবাচক চিন্তা বদলে ইতিবাচক মানসিকতা তৈরি করা। মাইন্ডফুলনেস ও ধ্যানের মাধ্যমে মন শান্ত ও নিয়ন্ত্রিত রাখা। এছাড়া ব্যায়াম উদ্বেগ কমিয়ে মানসিক প্রশান্তি আনে।

শেষ কথা, ল্যাকানোফোবিয়া ভয়ংকর নয় এবং চিকিৎসা সম্ভব। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ, নিয়মিত থেরাপি ও ইতিবাচক মনোভাবই হতে পারে সুস্থতার চাবিকাঠি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২