সলঙ্গায় আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধোপাকান্দিতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে হাটিকুমরুল ইউপির ধোপাকান্দি খেলার মাঠে জমকালো এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগের সাবেক ডিআইজি, পুলিশ সংস্কার কমিটির সদস্য সচিব ও উল্লাপাড়া-সলঙ্গা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খান সাঈদ হাসান জোতি।

ধোপাকান্দি পুর্বপাড়া ফাইভ স্টার ক্লাবের আয়োজনে ফুটবল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া, সাবেক সহ সভাপতি গোলাম মোস্তফা,বিএনপি নেতা জহুরুল ইসলাম,শাহরিয়ার মামুন রাজু,রঞ্জু আহমেদ মুনসীসহ অনেকে। 

উক্ত ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন,ভাই ভাই এন্টার প্রাইজ,শাহার পুকুর (বগুড়া) বনাম আয়াত আয়েশা স্পোর্টিং ক্লাব (টাঙ্গাইল)।খেলায় ৩-০ গোলে শাহার পুকুর বগুড়া দল জয়লাভ করেন। সন্ধ্যায় প্রথম পুরস্কার একটি ১২৫ সিসি মোটর সাইকেল এবং রানার্স আপ (টাঙ্গাইল দল) পুরষ্কার হিসেবে ১০০ সিসি মোটর সাইকেলের চাবি সম্মানিত অতিথিগণ টিম লিডারদের হাতে তুলে দেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২