প্রতারণার অভিযোগ নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি রেস্তোরাঁ উদ্বোধনের অনুষ্ঠানে অংশ না নেওয়ায় ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসের নামে প্রতারণার অভিযোগ করেছে আয়োজকরা। 

গত গত ২৮ জানুয়ারি মঙ্গলবার ওই রেস্তোরাঁ উদ্বোধন করার কথা ছিল নায়িকার।

রেস্তোরাঁ উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল ঢালিউড ক্যুইনের। জানা গেছে, এ জন্য পারিশ্রমিক হিসেবে এক লাখ টাকার ৫০ হাজার অগ্রিম নিয়েছিলেন তিনি। কিন্তু অনুষ্ঠানে অংশ না নেয়ায় তার বিরুদ্ধে বাংলাদেশ শিল্পী সমিতিতে প্রতারণার অভিযোগপত্র জমা দিয়েছেন রেস্তোরাঁর মালিকের ভাই নৃত্যপরিচালক ও অভিনয়শিল্পী প্রিন্স রানা।

অভিযোগে প্রিন্স রানা বলেন, গত মঙ্গলবার অপু বিশ্বাসকে আমাদের সোনার থালা রেস্তোরাঁ উদ্বোধনের জন্য ১ লাখ টাকায় কনফার্ম করি। কথা ছিল এদিন ৩টায় সশরীরে উপস্থিত হয়ে তিনি রেস্তোরাঁটি উদ্বোধন করবেন। কিন্তু অনুষ্ঠানের আগের দিন থেকেই তাকে আমরা ফোনে পাইনি। শেষ পর্যন্ত অপু বিশ্বাসের নাগাল না পেয়ে তাকে ছাড়াই রেস্তোরাঁ উদ্বোধন করা হয়। 

উদ্বোধন শেষ হওয়ার দেড় ঘণ্টা পর অপু বিশ্বাস ফোন দিয়ে জানতে চান কোথায় আসবেন। তখন তাকে বলি আমাদের অনুষ্ঠান এরই মধ্যে শেষ। আপনি ৫০ হাজার টাকা ফেরত পাঠান। তবে উল্টো তিনি বাকি ৫০ হাজার টাকা দাবি করেন।

প্রিন্স বলেন, অপু বিশ্বাস না আসায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। যে কারণে আমাদের টাকা ফেরত পেতে শিল্পী সমিতির সহযোগিতা চেয়েছি।’

অভিযোগের ব্যাপারে অপু বিশ্বাস বলেছেন আসলে কামরাঙ্গীরচরের ওই অনুষ্ঠান নিয়ে এরইমধ্যে অনেক কিছু হয়ে গেছে, যা এখন সবারই জানা। আয়োজকরা শিল্পী সমিতিতে কী অভিযোগ জানিয়েছেন, সেসব জানি না আমি। তবে এতটুকু বলব, আমি একজন শিল্পী, তাদের চিনিও না।

তিনি আরো বলেন, কাজটির জন্য আমার সঙ্গে তারা যোগাযোগ করে ১ লাখ টাকায় কনফার্ম করে। আমি যেহেতু ঢাকায় থাকি, তাই যানজটের জন্য টাইমিং একটু এদিক-সেদিক হতেই পারে। কিন্তু তারা আমার জন্য অপেক্ষা না করেই অনুষ্ঠানটি শেষ করে। আর আমার কাছে অগ্রিম দেয়া ৫০ হাজার টাকা ফেরত চান। আমি একজন প্রফেশনাল মানুষ, আমি আমার পারিশ্রমিক চাই।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্ত

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট

হামের উপসর্গে ৪ আরও শিশুর মৃত্যু

৮ বছর আগে ডিভোর্স হয়েছে অভিনেত্রী মীমের

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ কমছে, শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্র

উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৩০

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

১০

ঘটবে মহাজাগতিক ঘটনা, ৬ মিনিট ২৩ সেকেন্ড অন্ধকারে ডুববে যেসব শহর

১১

বাবাকে হারানোর পর মেসির বর্তমান অবস্থা জানালেন ইন্টার মায়ামি কোচ

১২