পাবনায় মাদকবিরোধী সাইকেল র‍্যালী; লাল কার্ড দেখিয়ে মাদককে ‘না’

পাবনা প্রতিনিধি

লাল কার্ড দেখিয়ে মাদক কে না বললেন পাবনার তরুণ সমাজ। শনিবার দুপুরে মাদকবিরোধী সাইকেল র‌্যালীর আগে পথসভার মাধ্যমে তারা মাদককে না বলে লাল কার্ড প্রদর্শণ করেন।

মশালের ভাবনা, মাদকমুক্ত পাবনা এই শ্লোগানে বেসরকারি সংগঠন মশাল ফাউন্ডেশন ও জালাল মেমোরিয়াল অর্গানাইজেশন এই কর্মসূচীর আয়োজন করে।

এদিন দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে কর্মসূচীর শুরুতে মশাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আহমেদ মোস্তফা নোমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান প্রমুখ।

পাবনায় মাদকের ভয়াবহ বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে এই আয়োজন বলে জানান আয়োজকরা।

মশাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, এই সংগঠনটি অনেকদিন ধরেই মাদকবিরোধী কর্মসূচী পালন করছে। পাবনায় মাদকের ব্যাপক প্রভাব বেড়েছে। প্রধানমন্ত্রীর মাদক বিরোধী জিরো টলারেন্স দিয়েছেন। বর্তমান তরুণ, যুব সমাজকে সচেতন করতে মাদক সংশ্লিষ্ট সবাইকে বলছি হয় মাদক ছাড়ো, না হয় পাবনা ছাড়ো। আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে মাদকমুক্ত পাবনা গড়বো ইনশাআল্লাহ।

অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান বলেন, এই আয়োজন দেখে আমরা অনুপ্রাণিত, উজ্জীবিত। সবাইকে এভাবে যার যার জায়গা থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে এগিয়ে আসতে হবে। পাবনা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে কাজ করে যাচ্ছে। জেলা পুলিশ ইতিমধ্যে গত ৬১ দিনে এক হাজার পনেরজন মাদক ব্যবসায়ী ও সেবীকে গ্রেপ্তার করেছি।

পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলা, বলেন, পাবনায় মাদকের ভয়াবহতা বেড়েছে। শুধু প্রশাসনের চেষ্টায় মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। নিজের পরিবার থেকে সমাজে সচেতনতা বাড়াতে হবে। সবাইকে একসাথে নিয়ে মাদক নির্মূলে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ ঘোষণা করার কোনো বিকল্প নেই।

পথসভা শেষে মাদক বিরোধী সাইকেল র্র্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি এডওয়ার্ড কলেজ গেট এলাকায় গিয়ে শেষ হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ

ওয়াশিংটনের বড় সিদ্ধান্ত, ৪৬ বছর পর কালো তালিকা থেকে মুক্ত সিরিয়া

স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানে আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর নির্দেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি

গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও কতদিন? যা জানালেন জ্বালানি উপদেষ্টা

চলন্ত বাসে শিক্ষিকাকে অচেতন করে স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ২

আইইএলটিএস-এ ৫.৫ স্কোর নিয়ে বিনা খরচে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ

কতটা লবণ খেলে বিপদ, বিশেষজ্ঞের পরামর্শ

জাতীয় পতাকার আদলে পোশাক পরে বিতর্কে উর্বশী

১০

দশম বছরে রোহিঙ্গা সংকট, এখনো অনুকূল নয় প্রত্যাবাসনের পরিবেশ

১১

আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় পেছালো

১২