যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের ঘটনায় সব আরোহী নিহত

ছবি: সংগৃহীঅত।

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের বাটলার শহরে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন স্কাইডাইভার ও একজন পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৪ জুন) বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠান স্কাইডাইভ কানসাস সিটি এ তথ্য জানিয়েছে।

মিসৌরি স্টেট হাইওয়ে প্যাট্রোল জানায়, কানসাস সিটি থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। স্কাইডাইভিং প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, ‘দুঃখজনকভাবে বিমানে থাকা ১২ জনই এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।’ নিহতদের স্বজনদের সবাইকে আনুষ্ঠানিকভাবে অবহিত না করা পর্যন্ত তাদের নাম প্রকাশ করা হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক এবং বেটস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা পরিচালক ডেনিস জ্যাকবস বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এক ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ বিমানটি স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ২০ মিনিটে উড্ডয়ন করে। তবে এটি পর্যাপ্ত উচ্চতায় যেতে ব্যর্থ হয়। এর মধ্যে হঠাৎ বাম দিকে সজোরে মোড় নেয়ার পর রানওয়ে থেকে প্রায় ৩০০ গজ দূরে বিধ্বস্ত হয়।

এনটিএসবি বিমানটিকে প্যাসিফিক অ্যারোস্পেস ৭৫০এক্সএল মডেলের বলে শনাক্ত করেছে।

বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি কোনও বাণিজ্যিক যাত্রীবাহী বিমান নয়, স্থানীয় বিমান ছিল। প্রাথমিকভাবে এটিকে একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।’

যুক্তরাষ্ট্রের অলাভজনক সংস্থা ইউএস প্যারাশুট অ্যাসোসিয়েশন-এর তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে আনুমানিক ৩৫ লাখ স্কাইডাইভ জাম্পের মধ্যে স্কাইডাইভিং-সংশ্লিষ্ট ১৬টি প্রাণহানির ঘটনা ঘটেছিল। মিসৌরির এই দুর্ঘটনা বাদ দিলে গত এক দশকে যুক্তরাষ্ট্রে স্কাইডাইভিং-সংশ্লিষ্ট আটটি প্রাণঘাতী বিমান দুর্ঘটনায় মোট ২৫ জনের মৃত্যু হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

৫ দেশে অর্থ পাচারের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অ্যাজমার বা শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চমকপ্রদ তথ্য পাওয়া গেল গবেষণায়

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম

দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ পরিবারের

১০

শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবেন না: রাশেদ খাঁন

১১

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ান জাহাজ নিখোঁজ

১২