আগামীকাল থেকে সকল ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং ছুটি : শিক্ষা মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত।

পবিত্র রমজানে জনভোগান্তি নিরসন ও বিশ্ব পরিস্থিতি বিবেচনায় আগামীকাল, সোমবার (৯ মার্চ) থেকে দেশের সকল বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয় (ইংলিশ মিডিয়াম স্কুল) এবং সব ধরনের কোচিং সেন্টার ছুটি ঘোষণা করেছে সরকার।

আজ (রোববার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল থেকে সরকার ঘোষিত পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি পর্যন্ত এসব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে।

তবে বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়গুলোতে শুধু আবশ্যিক পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।

আদেশে আরও বলা হয়, দেশের সকল ধরনের কোচিং সেন্টারের (বাংলা ও ইংরেজি মাধ্যমসহ) যাবতীয় কার্যক্রমও আগামীকাল থেকে বন্ধ থাকবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

অভিনেত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা, এনসিপির ধিক্কার

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

ভেনিসে বাঁধনকে হেনস্তা, হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী

ইতালিতে ‘বঙ্গবন্ধুর সৈনিক’ দাবি করে বাঁধনকে হেনস্তা, ‘জয় বাংলা’ বলতে চাপ

১০

আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ

১১

ফরিদপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ১৫

১২