পাবিপ্রবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পাবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের ভর্তি পরীক্ষা পরিদর্শন। ছবি: পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের সমন্বিত গুচ্ছ পদ্ধতির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এটি তিন ধাপের ভর্তি পরীক্ষার প্রথম ধাপ। ‘সি’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ২৬৯ জন, যার মধ্যে অংশগ্রহণ করেন ৯৯৭ জন। উপস্থিতির হার ছিল ৭৮ দশমিক ৫৭ শতাংশ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করে। জেলা প্রশাসন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক সহযোগিতা করেন। উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান পরীক্ষা কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করেন এবং কেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষার্থীদের সুবিধার্থে রুম নম্বর নির্ধারণ সহজ করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়। সময় ব্যবস্থাপনায় সহায়তার জন্য নির্দিষ্ট বিরতিতে পরীক্ষার সময় ঘোষণা করা হয়। অভিভাবকদের জন্য বসার স্থান ও বিশুদ্ধ পানির ব্যবস্থাও রাখা হয়।

উপ-উপাচার্য নজরুল ইসলাম বলেন, জাতীয়ভাবে ২০টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার অংশ হিসেবে প্রথম ধাপের ‘সি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সি’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হলেও ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাড়াও পাবনা শহরের পাঁচটি কেন্দ্রে নেওয়া হবে। এগুলো হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শহীদ এম মনসুর আলী কলেজ, পাবনা জেলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ইমাম গাজ্জালী স্কুল অ্যান্ড কলেজ।

সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে স্থাপত্য বিভাগের ভর্তি পরীক্ষা ১০ এপ্রিল বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নেওয়া হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি, খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

আইসিসির মাসসেরার পুরস্কার জিতলেন নাহিদ রানা

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

নিয়মের তোয়াক্কা না করেই মাসিক আড়াই লাখ টাকা বেতনে চুক্তিভিত্তিক অধ্যক্ষ নিয়োগ

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি 

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

১০

উত্তর প্রদেশে ঝড়-বৃষ্টির তাণ্ডব, নিহত ৫৬

১১

ওমানে গাড়ির ভেতর বাংলাদেশি ৪ ভাইয়ের রহস্যমৃত্যু

১২