লাইফ সাপোর্টে অভিনেত্রী অঞ্জনা

বেসরকারি হাসপাতাল থেকে সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বাংলা সিনেমার একসময়ের সাড়া জাগানো অভিনেত্রী অঞ্জনাকে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

অভিনেত্রীর ছেলে নিশাত মনি জানিয়েছেন, গত ২৪ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিসিইউতে থাকার পরও অবস্থার উন্নতি না হওয়ায় পরিবার তাকে সরকারি হাসপাতালে স্থানান্তর করে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে জ্বর এমন পর্যায়ে পৌঁছায় যে ওষুধেও কাজ হচ্ছিল না। পরীক্ষা-নিরীক্ষার পর রক্তে সংক্রমণ ধরা পড়ে।

উল্লেখ্য, অঞ্জনা বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের এক সুপরিচিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী। সিনেমা থেকে দীর্ঘদিন দূরে থাকলেও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত দেখা যেত তাকে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

১০

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

১১

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

১২