সিরাজগঞ্জের বেলকুচিতে ২০ কেজি গাঁজাসহ ১ যুবক আটক।

ছবি : সংগৃহীত।

সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে ২০ কেজি গাঁজাসহ ১  যুবককে আটক করা হয়েছে। 

শনিবার (১৩ ডিসেম্বর )বেলকুচি থানার এসআই  শামছুল আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বেলকুচি থানাধীন ক্ষিদ্রমাটিয়া বেরীবাঁধ সংলগ্ন এলাকায় সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিনের বাড়ির সামনে চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন একটি মিশুক গাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। 

এ সময় মিশুক গাড়ি থেকে ২০ কেজি গাঁজাসহ শাহ আলম (২৩) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়।

 আটককৃত শাহ আলম এনায়েতপুর থানার রূপসি কান্দাপাড়া গ্রামের পরস সরকারের ছেলে।

উদ্ধারকৃত গাঁজা অন্যত্র পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। এ ঘটনায় মিশুকে থাকা আরো দুই ব্যক্তি আগেই নেমে যায়। মিশুকে থাকা আটককৃত যুবককে গাঁজাসহ থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

কামারখন্দ সার্কেল (এএসপি) রবিউল ইসলাম গণমাধ্যম কর্মীদেরকে জানান,জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের অপরাধ দমনে নিয়মিত টহল, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদক, অস্ত্র ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২