চুয়াডাঙ্গার জীবননগরে দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী  আটক।

ছবি সংগৃহীত।

চুয়াডাঙ্গার জীবননগরে ভারত সীমান্তের ইসলামপুরে ১ কেজি ১৬৬ দশমিক ২০ গ্রাম ওজনের ১ কোটি ৬৩ লাখ ৪৬ হাজার ১০৮ টাকা মূল্যের ছোট বড় ৯টি অবৈধ স্বর্ণের বারসহ পাচারকারীকে আটক করেছে বিজিবি। 

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়শেপুর বিওপির হাবিলদার শিশিরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল রবিবার (২২ জুন) রাত ৮টায় সীমান্ত পিলার ৬৯/২-এস হতে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর পিচ মোড়ে অবস্থান নেয়। 

এ সময় তারা বাইসাইকেল চালক একই উপজেলার গয়েশপুর গ্রামের তেঁতুল মন্ডলের ছেলে  মমিনকে আটকের পর তার দেহ তল্লাশী করে অবৈধ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

ভারতে পাচার করার উদ্দশ্যে সে স্বর্ণের বার বহন করছিল। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত তার বাইসাইকেলটিও জব্দ করা হয়। আটক মমিনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দিয়ে তাকে থানায় সোর্পদ করা হয়েছে৷  অবৈধ স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জেলা সরকারী কোষাগারে জমা করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২