হারিয়ে যাওয়া এক নাম সৈয়দা সাদিয়া সুলতানা

বাংলাদেশের শ্যুটিংয়ে হারিয়ে যাওয়া এক নাম সৈয়দা সাদিয়া সুলতানা। সাবেক তারকা এই শ্যুটার আজ চিরতরেই হারিয়ে গেলেন। চট্টগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাবেক এই শ্যুটার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।

সোনাজয়ী শুটার সৈয়দা সাদিয়া সুলতানা। ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে সোনা জেতেন তিনি।

প্রায় এক যুগ ধরে অন্তরালে ছিলেন সাদিয়া। ২০১৭ সালে আগুনে পুড়ে অসুস্থ ছিলেন দীর্ঘদিন। আজ সোমবার পৃথিবীর মায়া ছেড়ে পাড়ি জমিয়েছেন অন্যলোকে। চট্টগ্রামের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি।  

দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন চট্টগ্রামের এই শুটার। যে কারণে পরিবারের সদস্যরা তাকে চোখে চোখে রাখতেন। কিন্তু সোমবার সবার অলক্ষ্যে তিনি বাড়ির ছাদ থেকে লাফ দেন। এরপর আহত সাদিয়াকে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করেন। আইসিইউতে থাকা অবস্থায় মারা গেছেন তিনি।  

২০১৩ সালে বাংলাদেশ গেমসের পর থেকে তিনি শুটিং অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে রাখেন। ব্যক্তিগত কিছু কারণে অবসাদের মধ্যেও ছিলেন সাদিয়া। ২০১৭ সালে আগুনে পুড়ে খবরের শিরোনাম হয়েছিলেন। এরপর থেকে তার জীবন খুব একটা স্বাভাবিক ছিল না। সতীর্থ শুটারদের সঙ্গেও সেভাবে যোগাযোগ রাখতেন না। একেবারে নিভৃতে ছিলেন।  

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

১০

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

১১

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১২