ইতিহাসের সুষ্ঠু নির্বাচন

ছবি : সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, যেটুকু হয়েছে অতীতের ইতিহাসের তুলনায় এবারের নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। জাতিকে দেওয়া ওয়াদা আমরা পূরণ করতে পেরেছি। 

গতকাল নির্বাচন কমিশনে (ইসি) কেন্দ্রীয় ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এরপরই শুরু হয় আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা।

সিইসি বলেন, ‘সবাই মিলে একটি প্রত্যাশিত সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পেরেছি। আমাদের চেষ্টা ও কষ্ট সার্থক হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, এটি যেকোনো মানদণ্ডে একটি বেশ ভালো নির্বাচন হিসেবে গণ্য করা যায়। সবার সহযোগিতা ছাড়া এই সুন্দর নির্বাচন আয়োজন করা সম্ভব হতো না।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সাড়ে ১৭ লাখ লোক এখানে কাজ করেছে।’ তিনি আরো বলেন, ‘আমি বলব না এটি একটি পারফেক্ট নির্বাচন, কারণ পারফেক্ট নির্বাচন কোথাও হয় না। তবে অতীতের ইতিহাসের যেকোনো মানদণ্ডে এটি একটি অত্যন্ত ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন। বর্তমানে রেফারেন্ডাম (গণভোট) ও পোস্টাল ব্যালট থাকার কারণে ভোট গণনায় কিছুটা সময় লাগছে।

টেলিভিশন চ্যানেলে যে বেসরকারি ফলাফল দেখাচ্ছে তা তাদের নিজস্ব উৎসের, আমাদের অফিশিয়াল রেজাল্ট সিনিয়র সচিব ঘোষণা করবেন। আমরা সম্পূর্ণ স্বচ্ছতায় বিশ্বাস করি এবং গণমাধ্যমকর্মীদের মাধ্যমেই সারা দেশ এই স্বচ্ছতা দেখছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতিমকে হত্যার আগে তদন্তকারীদের নজর এড়াতে দেখা হয় গোয়েন্দা সিরিজ

১

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে

২

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক

৩

২ হাজার মানুষকে বিদেশে পাচার, ভুয়া প্রতিষ্ঠানের হোতা আরজু গ্রেপ্তার

৪

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৩৯

৫

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

৬

অক্টোবরে এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি: বিমানমন্ত্রী

৭

ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ ; লাখ টাকা জরিমানা

৮

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

৯

আস্থার ভাঙা দেয়াল: ঘরে ও বাইরে সন্তান সুরক্ষার উপায়

১০

৫৫ লাখ মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চলছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১১

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দীনেশ ত্রিবেদী

১২