কিয়েভে রাতজুড়ে রুশ হামলায় নিহত ৮

ছবি সংগৃহীত।

ইউক্রেনের রাজধানী কিয়েভে বুধবার (২৭ আগস্ট) রাতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

হামলায় এক শিশুসহ অন্তত ৮ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। এই ঘটনায় শহরের বেশ কয়েকটি এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। কিয়েভের বিভিন্ন এলাকায় হামলা হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেছেন, আহত ব্যক্তিদের মধ্যে দুটি শিশু রয়েছে। কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ভবনের একটি দীর্ঘ তালিকা প্রকাশ করেছেন। এর মধ্যে কয়েকটি বহুতল আবাসিক ভবনও রয়েছে।

অনলাইনে প্রকাশিত ছবিতে জ্বলতে থাকা ও ধোঁয়ায় আচ্ছন্ন ভবনের দৃশ্য দেখা গেছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এসব ছবির সত্যতা যাচাই করতে পারেনি। কিয়েভের মেয়র বলেন, শহরের পূর্ব উপকণ্ঠে বহুতল দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

সূত্র : রয়টার্স


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

১০

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

১১

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

১২