পাবনায় ৭ লাখ ৭৪ হাজার ৮০৯ জন শিশুকে দেয়া হবে টাইফয়েড এর টিকা

পাবনা জেলায় ইপিআই কর্মসূচির আওতায় ৭ লাখ ৭৪ হাজার ৮০৯ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত জেলার ২ হাজার ৯৭৭টি শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে। এছাড়া ১ নভেম্বর হতে ১৩ নভেম্বর পর্যন্ত ১ হাজার ৮৬০টি অস্থায়ী ও ১৪টি স্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্র হতে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থী এবং ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী সকল শিশু টিকা গ্রহণ করতে পারবে।

দেশব্যাপী টাইফয়েডের টিকা প্রদান ক্যাম্পেইন নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে পাবনায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে পরামর্শ বিষয়ক কর্মশালায় এসব তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকাল ১১টায় পাবনা জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা পরিষদরে রশিদ হল মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় টাইফয়েড টিকাদান বিষয়ক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য কর্মকর্তা সামিউল ইসলামের উপস্থাপনায় সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পাবনা সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ। সভায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সংক্রান্ত তথ্য উপাত্ত উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. এম রাশিদুল বারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলামসহ সিভিল সার্জেন অফিসের কর্মকর্তারা। সেমিনারে পাবনা জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মরত সাংবাদিকরা অংশ নেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২