ইসরায়েলি হামলায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত, ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো ‘মরণ ফাঁদ’

অবরুদ্ধ গাজা ভূখণ্ডজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় মঙ্গলবার (১০ জুন) ভোর থেকে বুধবার সকাল পর্যন্ত ৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংবাদমাধ্যম আল জাজিরাকে এমনটি জানিয়েছে গাজার চিকিৎসা সূত্র। নিহতদের মধ্যে রয়েছেন ক্ষুধার্ত ত্রাণ প্রত্যাশীরাও। জাতিসংঘ জানিয়েছে, দুর্ভিক্ষ পুরো জনগণকে হুমকির মুখে ফেলে দিয়েছে।

মঙ্গলবার আবারও গাজার নেটজারিম করিডোর এলাকায় ত্রাণ সংগ্রহ করতে আসা সাধারণ জনগণের ওপর গুলি চালায় ইসরায়েলি সেনারা। গাজা সরকারের মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে ১২ বছর বয়সী শিশু মোহাম্মদ খালিল আল-আথামনেহ। আহত হয়েছেন আরও ২০০ জনের বেশি।

ঘটনাস্থলটি ছিল বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর ত্রাণ বিতরণ কেন্দ্র, যা ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত হচ্ছে।

গাজা সরকারের পক্ষ থেকে এসব ত্রাণকেন্দ্রকে অভিহিত করা হয়েছে 'মানব হত্যা কেন্দ্র' হিসেবে। ২৭ মে থেকে এই সংস্থা কার্যক্রম শুরু করার পর থেকে এখন পর্যন্ত ১৫০ জনের বেশি নিহত হয়েছেন এবং প্রায় ১,৫০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মিডিয়া অফিস।

মঙ্গলবার এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস অভিযোগ করেছে, জিএইচএফ একটি 'মরণফাঁদ' হয়ে উঠেছে—যেখানে ত্রাণের ছদ্মবেশে ক্ষুধার্ত সাধারণ মানুষকে ডেকে নিয়ে হত্যার শিকার করা হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

গণভোটের রায় না মানলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নতুন কেউ নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন স্পিকার

সংসদে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল, জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানা নেই: স্পিকার

১০

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

১১

কারাগারের নিরাপত্তা ঢেলে সাজাতে বসছে এআই ক্যামেরা

১২