আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে ৭ রাজনৈতিক দলের বৈঠক

ছবি : সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শুরু এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বিকেল ৫টায় এ বৈঠক শুরু হবে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে।

এর আগে গত রবিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে বৈঠক হলেও জাতীয় নির্বাচন ও সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা কাটেনি। বিএনপি, জামায়াত ও এনসিপি তাদের আগের অবস্থানই তুলে ধরেছে।

এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। তাঁর মতে, কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো সমাধান খোঁজে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক।

 

বিনিউজ/ এস এম


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

১০

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

১১

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

১২