মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জনের মৃত্যু

ছবি সংগৃহীত ।

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাতজন নিহত হয়েছেন। নিহতরা সবাই এক পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার সকালে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের আবুল খায়ের বাড়ির সামনে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- ফয়েজ্জুনেছা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি (১০), মিম (২) ও লামিয়া( ৯)। 

পুলিশ সূত্রে জানা গেছে, হতাহতরা সবাই বিদেশ থেকে ফিরে গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চৌপল্লী গ্রামের উদ্দেশে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি দ্রুত গতিতে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গভীর খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে গাড়িতে থাকা ১১ জনের মধ্যে চারজন শিশু ও তিনজন নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের ইউনিট। 

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান, এয়ারপোর্ট থেকে ফেরার পথে ড্রাইভারের ঘুমের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। এতে গাড়িতে থাকা চারজন পুরুষ (প্রবাসীসহ) বের হতে পারলেও অনেক বেশি পানি থাকায় বাচ্চা এবং নারীদেরকে ওঠানো সম্ভব হয়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে প্রায় এক থেকে দেড় ঘণ্টা পর একে একে সাতটা মরদেহ উদ্ধার করে বলে জানান ফরিদ আহমেদ।  

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১১

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

১২