শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত।

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। 

সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টার পর শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। পরে অন্য কলেজের শিক্ষার্থীরা দলে দলে মিছিল নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা ‘অধ্যাদেশ নিয়ে টালবাহানা চলবে না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না’ ইত্যাদি স্লোগান দেন।

এদিকে অবস্থান কর্মসূচির কারণে শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখী সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। শিক্ষার্থীরা যেন সচিবালয়ের দিকে এগোতে না পারে, সেজন্য ওই অংশে ব্যারিকেড বসিয়েছে পুলিশ। 

শিক্ষার্থীরা জানান, সরকার সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছে, কিন্তু এখনো কোনো অধ্যাদেশ জারি হয়নি। 

আমরা চাই আজই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ অধ্যাদেশ জারি হোক। না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। 

কলেজগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

সরকারি সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের দাবিতে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছেন।  


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবারের মতো প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান

এবার একুশ মুক্ত : মির্জা ফখরুল

শহিদ মিনারে জামায়াতের শ্রদ্ধা জানানো প্রসঙ্গে যা বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী

স্পিকারের নাম প্রায় চূড়ান্ত, ২৬ তারিখের মধ্যেই ঘোষণা

কাতার ও বাহরাইন থেকে কয়েকশ সেনা সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

কেন্দ্রীয় শহিদ মিনারে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা

বিএনপির উদ্দেশে যে বার্তা দিলেন রুমিন ফারহানা

ভাষা শহিদদের স্মরণে শহিদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

১০

রমজানে সিএনজি স্টেশন বন্ধ থাকার সময় বাড়ল

১১

জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ট্রেন চলাচলে বিঘ্ন; মেরামতের পর ট্রেন চলাচল শুরু

১২