হাইকোর্টের ৬৬ বেঞ্চ পুনর্গঠন, ৫ বিচারপতি বিচারকাজের বাইরে

ছবি : সংগৃহীত।

হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৬৬টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। 

নতুন এই বেঞ্চ তালিকায় অভিযোগ ওঠা বিচারপতি এম আর হাসানসহ পাঁচজন বিচারপতিকে বিচারকাজ থেকে বাদ দেয়া হয়েছে।

বিচারকাজ থেকে বাদ পড়া অন্য বিচারপতিরা হলেন-বিচারপতি মামনুন রহমান, বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আশরাফুল কামাল।

শনিবার (৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হাইকোর্ট বিভাগের ৬৬টি বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়। 

অবকাশকালীন ছুটি শেষে রোববার (৪ জানুয়ারি) থেকে এসব বেঞ্চে নিয়মিত বিচারকাজ শুরু হবে।

এদিকে নতুন বছরের প্রথম কার্যদিবসে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে পূর্ণাঙ্গ বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে। দিনের শুরুতেই সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নম্বর এজলাস কক্ষে নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সংবর্ধনা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। 

প্রধান বিচারপতিকে বরণ করে নিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২