ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো আরও ৫ দেশ

ছবি : সংগৃহীত।

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের আরও পাঁচটি দেশ। জাতিসংঘ অধিবেশনের প্রাক্কালে নিউইয়র্কে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে দেশগুলো এ স্বীকৃতি দেয়। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়।

স্বীকৃতি দেয়া দেশগুলো হলো-অ্যান্ডোরা, বেলজিয়াম, মোনাকো, লুক্সেমবার্গ ও মাল্টা। এ সময় মাল্টার প্রধানমন্ত্রী বলেন, ‘এই স্বীকৃতি আমাদের শান্তি ও ন্যায়বিচারে বিশ্বাসের প্রতিফলন। একইসঙ্গে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রতি আমাদের অবস্থানকে স্পষ্ট করে এই নতুন সিদ্ধান্ত।

একে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেছেন লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী। এছাড়া বেলজিয়াম জানায়, এই পদক্ষেপ দীর্ঘদিনের আলোচনাভিত্তিক দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি তাদের সমর্থনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এর আগে একই বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির ঘোষণা দেন। তিনি বলেন, ‘এটাই একমাত্র সমাধান, যা ইসরাইলকে শান্তিতে বসবাসের সুযোগ করে দেবে।’

এছাড়া যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ বিষয়ে ম্যাক্রোঁ বলেন, ‘এসব স্বীকৃতি আলোচনার পথ প্রশস্ত করবে।’ 

এছাড়া তিনি আরব ও মুসলিম রাষ্ট্রগুলোকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আহ্বান জানান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১

বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা

২

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

৩

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

৪

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

৫

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৬

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

৭

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

৮

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

৯

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

১০

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

১১

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

১২