নাটোরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেলো ৬ জনের

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার সময় উপজেলার আইড়মারী এলাকার তরমুজ পাম্পের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত কেবল মাইক্রোবাসের চালকের পরিচয় জানা গেছে। তার নাম রুবেল হোসেন (৩২)। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা। নিহত ও আহত সবাই দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির যাত্রী ছিলেন বলে জানিয়েছেন বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।

বনপাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক রুবেল হোসেনসহ পাঁচজন নিহত হন। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে আরও একজন মারা যান। অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার ছয়জন নিহতের তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর মহাসড়কে তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২