সলঙ্গায় গাঁজা-ফেন্সিডিলসহ আটক ৫

ড্রাইভারের সিটের নিচে বিশেষ কায়দায় সিরাজগঞ্জের সলঙ্গায় বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডিল পাচারের সময় ৫ মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় দুটি ট্রাক জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১০ কেজি গাঁজা ও ৭০ বোতল ফেন্সিডিল।

আজ শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে, আজ ভোররাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার পাটধারী বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি ট্রাকের ড্রাইভার ও হেলপারসহ মাদক কারবারীদের আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলো, জেলার শাহজাদপুর উপজেলার মাদলা দক্ষিণপাড়া গ্রামের আকবর আলী শেখের ছেলে ট্রাক ড্রাইভার আলামিন শেখ (৩৮), একই উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামের ফজল আলীর ছেলে হৃদয় (২৪), মৃত দিলবর প্রামানিকের ছেলে শরীফ (৩৫), কুড়িগ্রাম জেলার অনন্তপুর গ্রামের ফজলুর হক ফজুর ছেলে ড্রাইভার হেলাল উদ্দিন (৩৩) ও রাজশাহীর বড় শাকুয়া গ্রামের খয়ের আলীর ছেলে জাকির আলী (১৯)।

ডিবি পুলিশ সুত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৪ টা ১৫ মিনিটে সলঙ্গার পাটধারী বাজার এলাকায় সমবায় ট্যাংক লরী ফিলিং ষ্টেশনে দুটি ট্রাকের ড্রাইভার ও হেলপার নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা নিয়ে অবস্থান করছে। ঘটনাস্থলে ডিবি পুলিশ অভিযান চালায়। এসময় ঢাকা মেট্রো ট-১৫-৪৫৬৪ ট্রাকের ড্রাইভার আলামিনের সিটের নিচে ১০ কেজি গাঁজা ও ঢাকা মেট্রো ট-২২-৫৭২৬ হেলালের সিটের নিচে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় দুটি ট্রাকসহ তাদের আটক করা হয়েছে। মাদক কারবারীদের বিরুদ্ধ মামলাসহ উদ্ধারকৃত আলামতসহ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২