ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৫ জন আটক

ভারত থেকে অবৈধভাবে চোরাইপথে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ৫ জনকে আটক করেছে বিজিবি।  তবে তারা সবাই বাংলাদেশী।  এরা কাজের সন্ধ্যা ভারতে গিয়েছিল।

আজ রবিবার (২৫ মে) রাতে তাদের দর্শনা-নীমতলা সীমান্ত  এলাকা দিয়ে পুশইন করেছে বিএসএফ। এদের সবার বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়।

 

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) ডি-কোম্পানী, নিমতলা বিওপি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আজ রবিবার  সন্ধ্যা ৬ টার দিকে সীমান্ত মেইন পিলার ৭৫/৩ এস হতে ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে  দর্শনা পৌরসভার ৯ নং ওয়ার্ডে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের পাঁকা রাস্তার উপর হতে বাংলাদেশী নাগরিক মোঃ হাসান আলী (৫৭), পিতা-মৃত-মোঃ আবদুল্লাহ শেখ, গ্রামঃ সোনাইর খামার, থানাঃ নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম,  মোছাঃ হাছনা বেগম (৪৩), স্বামীঃ মোঃ হাসেন আলী, গ্রাম- সোনাইর খামার, থানা-নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম, মোঃ হান্নান মিয়া (১৬), পিতা- মোঃ হাসেন আলী,গ্রাম-সোনাইর খামার, থানাঃ নাগেশ্বরী, জেলা-কুড়িগ্রাম, মোছাঃ আলেয়া বেগম (৪৬), স্বামী-মোঃ দুলাল মিয়া, গ্রাম-চরজগমন মধ্য কুমরপুর, থানা ও জেলা-কুড়িগ্রাম,  মোঃ সাইদুর রহমান (৫১), পিতাঃ মৃত মাহাবুবুর রহমান, গ্রাম-রাঙা-কাজীপাড়া ভোগডাঙ্গা, থানা ও জেলা-কুড়িগ্রাম কে পাসপোর্ট ব্যতীত ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক করে। 

এদেরকে দর্শনা থানায় সোপর্দ করেছে বিজিবি।  দর্শনা থানার অফিসার ইনচার্জ ( ওসি) শহীদ তিতুমীর বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২