হামের উপসর্গে একদিনে আরও ৪ শিশুর প্রাণহানি

হামের উপসর্গে একদিনে আরও ৪ শিশুর প্রাণহানি

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে আরও ৭৭৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু সিলেট বিভাগেই ৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামের উপসর্গে ঢাকা বিভাগে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৮৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে হামের উপসর্গে ৬৮৯ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৬৯৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ১ লাখ ১৬ হাজার ৭১০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৪ হাজার ৩১৮ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৯ হাজার ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯৫ হাজার ৫৩৯ জন ছাড়পত্র পেয়েছেন।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, দক্ষতা, নৈতিকতা ও জনগণের আস্থা: প্রধানমন্ত্রী

১

বাজারে মাছ-সবজির চড়া দাম, বেড়েছে ডালও

২

হামে থামছেই না মৃত্যু, মোট প্রাণহানি ১১৮৯ জনের

৩

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

৪

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

৫

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

৬

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

৭

দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

৮

ক্লাসেই প্রাণ গেল ২৭ শিশুর, পাকিস্তানে পরপর স্কুল ট্র্যাজেডির নেপথ্যে কী?

৯

চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার

১০

সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই

১১

ঘোড়ায় চড়ে মর্ত্যে আসছেন দেবী দুর্গা, পূজা শুরু শুক্রবার

১২