ঢাকায় ঝটিকা মিছিলের অভিযোগে ৩৪ আ. লীগ নেতা–কর্মী গ্রেপ্তার: ডিএমপি

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম–নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৩৪ নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের খুদে বার্তায় বলা হয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে রাজধানীতে ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও অংশগ্রহণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে। রবিবার রাতে একাধিক স্থান থেকে তাদের আটক করা হয়। তবে গ্রেপ্তারকৃতদের নাম প্রকাশ করা হয়নি।

এর আগে শনিবারও ঢাকার আকাশে এক লাখ বেলুন ওড়ানোর পরিকল্পনা সংক্রান্ত অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতা–কর্মীকে আটক করা হয়।

রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে এ ধরনের ঝটিকা মিছিল করার ঘটনা ঘটছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জানিয়েছেন, যদিও এসব কর্মসূচি নিষিদ্ধ, পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে সেনাবাহিনী মোতায়েন থাকবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

১০

‎মহাখালী রেলগেটে ৭ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

১১

বেনজীরের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

১২