চবিতে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের দায়ে ৩ দোকানে জরিমানা

ছবি : সংগৃহীত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের আশপাশের খাবারের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ ও মানহীন খাবার পরিবেশনের অভিযোগে অভিযান চালিয়ে তিনটি দোকানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হল এলাকার দোকানগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) প্রতিনিধিরা।

অভিযানে শাহ আমানত হলের সামনে অবস্থিত ঢাকা হোটেলকে ১০ হাজার টাকা, শাহজালাল হলের সামনে শাহজালাল হোটেলকে ৫ হাজার টাকা এবং সোহরাওয়ার্দী হল ক্যাফেটেরিয়াকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন- চবির সহকারী প্রক্টর সাঈদ বিন কামাল চৌধুরী, চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. ফজলে রাব্বি তৌহিদসহ অন্যান্যরা।

চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, শিক্ষার্থীদের পুষ্টিকর ও মানসম্মত খাবার নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করবো। প্রতি মাসে ভোক্তা অধিকার কর্মকর্তাদের সহযোগিতায় প্রশাসনের সহায়তায় একটি করে অভিযান চালানো হবে।

চবির সহকারী প্রক্টর সাঈদ বিন কামাল চৌধুরী বলেন, চাকসু প্রতিনিধিদের সঙ্গে আমরা ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে অভিযান পরিচালনা করেছি। শাহজালাল ও ঢাকা হোটেল এবং সোহরাওয়ার্দী ক্যাফেটেরিয়ায় নোংরা পরিবেশে খাবার পরিবেশনের প্রমাণ পাওয়া গেছে। তাদের সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়েছে।

চবি ক্যাম্পাসে খাবারের মান উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য নিরাপদ খাদ্য পরিবেশ নিশ্চিত করতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১

হেডলাইন- মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

২

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৩

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

৪

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

৫

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৬

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৭

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৮

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৯

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

১১

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

১২