লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩

ছবি: সংগৃহীত

দুই দফা যুদ্ধবিরতি ঘোষণা ও আন্তর্জাতিক চুক্তি উপেক্ষা করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রোববার (১৪ জুন) ভোর থেকে দেশটির বিভিন্ন এলাকায় থেমে থেমে ড্রোন হামলা ও তীব্র গোলাবর্ষণ চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এতে রিহান ও টায়ার শহরের মেয়রসহ অন্তত ৩ জন  নিহত হয়েছেন।  

এদিকে, ইসরায়েলি আগ্রাসনের মুখে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি সেনাদের দুইটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে দু্ইটি ড্রোন ছুঁড়েছে, যা সফলভাবে আঘাত হেনেছে।

তবে, লেবানিজ সরকারের সঙ্গে ইসরায়েলের দুই দফা যুদ্ধবিরতি ঘোষণার পরও তেলআবিব এই আগ্রাসন থামায়নি। এমনকি প্রথম দফা চুক্তি স্বাক্ষরের মাত্র দশ মিনিটের মাথায় লেবাননের শতাধিক স্থানে একযোগে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

সম্প্রতি ইরানের সাথে সম্ভাব্য একটি আন্তর্জাতিক চুক্তিতে লেবাননে হামলা বন্ধের শর্ত থাকলেও তা মানতে সাফ অস্বীকৃতি জানিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন। ফলে যুদ্ধবিরতির চুক্তিগুলো কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ রয়ে গেছে, বাস্তব চিত্রে লেবানন জুড়ে রক্তক্ষয়ী সংঘাত বেড়েই চলেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি

ডেঙ্গু হয়েছে নাকি চিকুনগুনিয়া কীভাবে বুঝবেন?

কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক: কৃষিমন্ত্রী

ড. ইউনূসের বিরুদ্ধে আরো অর্ধশত মামলা বিচারাধীন

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সৌদি তেল রপ্তানিতে নতুন শঙ্কা

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরাক

দুর্গাপূজার আগে বাংলাদেশি ইলিশ চায় ভারতীয় আমদানিকারকরা

দেশ গঠনে উদ্যোক্তা-ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১০

রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা, চরাঞ্চল প্লাবিত

১১

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

১২