ব্রাহ্মণবাড়িয়ায় তিন গাড়ির সংঘর্ষে নারী শিশুসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডাম্প ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে একজন বৃদ্ধা ও ১১ মাস বয়সী এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৫ জন।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের মৃত লতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫), একই উপজেলার হরিপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে পাভেল মিয়া (৩০) ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুরের মানিক মিয়ার মেয়ে রাইছা।

বিষয়টি নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ জানান, কুমিল্লাগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে বিপরীত দিক হতে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ অবস্থায় বেপরোয়া গতিতে ছুটে আসা সিলেটগামী একটি পিকআপের ধাক্কা লাগে দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাকের সঙ্গে। এতে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক, পিকআপ এবং মাইক্রোবাসটিকে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

১

আবারো বাড়ল ইলিশের দাম, আড়তে কেজি কত?

২

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী

৩

সাতক্ষীরায় মাদক কারবারিকে গ্রেপ্তারে গিয়ে পুলিশ অবরুদ্ধ, আটক ৩

৪

কমলো সোনার দাম

৫

বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৬

বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা

৭

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

৮

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

৯

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

১০

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

১১

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

১২