ইরানে যুদ্ধ শুরুর পর ২১ জনের মৃত্যুদণ্ড: জাতিসংঘ

যুদ্ধ শুরুর পর থেকে ইরানে অন্তত ২১ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। এছড়াও ৪ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ৯ জনকে জানুয়ারির বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে, ১০ জনকে বিরোধী গোষ্ঠীর সদস্য হওয়ার অভিযোগে এবং ২ জনকে গুপ্তচরবৃত্তির অভিযোগে শাস্তি দেওয়া হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্ক এই মৃত্যুদণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি ক্ষুব্ধ ও মর্মাহত। ইরানের জনগণের অধিকার কঠোরভাবে দমন করা হচ্ছে।

তিনি আরও জানান, চলমান সংঘাতের প্রভাবের পাশাপাশি দেশটির জনগণকে আরও কঠোর ও দমনমূলক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যেখানে মানবাধিকার লঙ্ঘন বেড়েই চলেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ান জাহাজ নিখোঁজ

উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, গ্রেপ্তার ৮

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

এমবাপের জোড়া গোল, বড় জয়ে বার্সাকে ধরে ফেললো রিয়াল

১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি

ডেঙ্গু হয়েছে নাকি চিকুনগুনিয়া কীভাবে বুঝবেন?

কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক: কৃষিমন্ত্রী

ড. ইউনূসের বিরুদ্ধে আরো অর্ধশত মামলা বিচারাধীন

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

১০

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সৌদি তেল রপ্তানিতে নতুন শঙ্কা

১১

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরাক

১২