হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮০ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৪ জন নিশ্চিত হামে শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৮৬৬ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত মোট ১ লাখ ১ হাজার ৭৭  জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১১ হাজার ৯৬৫ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৪ হাজার ৬২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৮০ হাজার ৯৭৪ জন ছাড়পত্র পেয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৫ লাখ মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চলছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দীনেশ ত্রিবেদী

২

শুল্ক নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্

৩

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

৪

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে বৃহস্পতিবার

৫

ভরিতে স্বর্ণের দাম কমলো আরও ২২১৬ টাকা

৬

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

৭

মোহাম্মদপুরে শেখেরটেকে বাড়ি দখলের চেষ্টা, রাতে গ্রেফতার আরও ৪

৮

জাতিসংঘে খলিলুর রহমানের সঙ্গে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

৯

গোপনে আবুধাবি সফরে এসেছিলেন নেতানিয়াহু, স্বীকার করল আরব আমিরাত

১০

এনসিডি কর্নারে ওষুধ সংকট, বাড়ছে হৃদরোগের ঝুঁকি

১১

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

১২