নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ২

ছবি: সংগৃহীত ।

নেত্রকোণায় সদর উপজেলায় পাল্টাপাল্টি হামলায় এক সাবেক ইউপি সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন।

শনিবার (৩১ আগস্ট) উপজেলার মৌগাতি এলাকায় দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামের সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া, নূর মোহাম্মদ, রফিক মিয়া।

পুলিশ জানায়, শনিবার রাতে বিএনপির কাউন্সিল থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন দোজাহান মিয়াকে কুপিয়ে হত্যার করে। পরে খবর পেয়ে দোজাহানের লোকজন প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়। এতে চারজন আহত হয়। পরে আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে নূর মোহাম্মদ নামে আরও একজন মারা যায়।

পুলিশ আরও জানায়, রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিক মিয়া নামে আরেকজন মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২