বন্ধ হতে পারে ১৮০ কোটি জিমেইল অ্যাকাউন্ট

ছবি সংগৃহীত।

বিশ্বজুড়ে প্রায় ১৮০ কোটিরও বেশি জিমেইল ব্যবহারকারীর জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা আপডেট চালু করেছে গুগল। নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে অনেক ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে প্রবেশ হারাতে পারেন, এমনকি স্থায়ীভাবে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার ঝুঁকিও রয়েছে।

ডেইলি মেইলের প্রতিবেদন থেকে জানা যায়, গুগল জানিয়েছে, প্রতিদিন কোটি কোটি মেইল বিশ্লেষণ ও ঝুঁকিপূর্ণ ই-মেইল চিহ্নিত করতে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করলেও সাইবার অপরাধীদের প্রতারণার পদ্ধতি আরও জটিল হয়ে উঠছে। তাই নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে নতুন এই নিয়ম কার্যকর করা হচ্ছে। 

 

যেসব পদক্ষেপ নিতে হবে করতে হবে ব্যবহারকারীদের: 

১. টু-স্টেপ ভেরিফিকেশন চালু করতে হবে

এখন শুধু ইউজারনেম ও পাসওয়ার্ড যথেষ্ট নয়। ব্যবহারকারীদের অবশ্যই টু-স্টেপ ভেরিফিকেশন চালু করতে হবে, যার দ্বিতীয় ধাপে ফোনে আসা নোটিফিকেশন, অথেনটিকেটর অ্যাপ বা ফিজিক্যাল সিকিউরিটি কী ব্যবহার করতে হবে।

চালু করতে ভিজিট করুন: myaccount.google.com/security

২. নিরাপদ লগইন পদ্ধতি ব্যবহার করুন

পুরোনো ধরনের অ্যাপ বা মেইল ক্লায়েন্ট (যেমন পুরোনো আউটলুক বা অ্যাপল মেইল) যারা আধুনিক লগইন পদ্ধতি সমর্থন করে না, সেগুলোর ব্যবহার বন্ধ করে আধুনিক OAuth 2.0-ভিত্তিক অ্যাপ ব্যবহার করতে হবে।

৩. রিকভারি ই-মেইল ও ফোন নম্বর হালনাগাদ করুন

যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত অ্যাকাউন্ট রিকভার করতে বিকল্প ই-মেইল ও ফোন নম্বর হালনাগাদ করা বাধ্যতামূলক। এই একধাপেই আপনি বহু ঝামেলা থেকে বাঁচতে পারেন।

গুগল জানিয়েছে, জিমেইল এখন কেবল ই-মেইল প্ল্যাটফর্ম নয়—এর সঙ্গে যুক্ত রয়েছে গুগল ডকস, অ্যান্ড্রয়েড ডিভাইস, ক্যালেন্ডার, স্মার্ট হোম ডিভাইস এমনকি ব্যাংকিং অ্যাপ। ফলে জিমেইল হ্যাক হলে একজন ব্যবহারকারীর পুরো ডিজিটাল জীবন বিপন্ন হতে পারে।

অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, দীর্ঘদিনের মেইল, ছবি ও গুরুত্বপূর্ণ কাজের ফাইল হারিয়ে ফেলেছেন শুধুমাত্র নিরাপত্তা আপডেট না করার কারণে।

২০২৩ সালের অক্টোবর থেকে গুগল বড় মেইল প্রেরকদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে বাধ্য করে, যাতে মেইল পাঠানো ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায় এবং স্ক্যাম বা ফিশিং প্রতিরোধ করা যায়। নতুন এই নিয়ম তারই ধারাবাহিকতা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা

পবিত্র শহর কোমে পৌঁছেছে খামেনির মরদেহ, লাখো মানুষের শোকমিছিল

আবারও হাসপাতালে ভর্তি অভিনেত্রী দীপিকা

সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

১০

জুনে গ্লোবাল গেটওয়ে যোগদানে প্রধানমন্ত্রীকে ইইউ প্রধানের আমন্ত্রণ

১১

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েছে কমিশন: ইসি সানাউল্লাহ

১২