অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জামায়াত সমর্থিত ১৭ ডিএজি, এএজির পদত্যাগ

ছবি: সং!গৃহীত।

জুলাই চার্টার বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচারক নিয়োগসংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থানের সঙ্গে মতপার্থক্যের কথা উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ১৮ জন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৩ জুন) রাষ্ট্রপতির কাছে পাঠানো পৃথক পদত্যাগপত্রে তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

পদত্যাগপত্রে তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই চার্টার বাস্তবায়ন না হওয়া, বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার বিরোধিতা এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের মতো বিষয়গুলো নিয়ে তাদের গভীর উদ্বেগ রয়েছে। এসব কারণে সাংবিধানিক শাসন, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে তারা মনে করেন।

পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন- অ্যাডভোকেট ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভূঁইয়া, আসাদ উদ্দিন এবং মুহাম্মদ তারিকুল ইসলাম।

এ ছাড়া পদত্যাগকারী সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন- ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভূঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির এবং রেজাউল ইসলাম।

পদত্যাগপত্রে তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে নিজেদের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে দায়িত্ব পালন অব্যাহত রাখা তাদের পক্ষে সম্ভব নয়। তাই তারা অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে পদত্যাগপত্র জমা দিয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি

হাম উপসর্গে একদিনে ১১ জনের মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ

২ হাজার টাকায় প্রশিক্ষণ, শেষে ৩ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাওয়ার সুযোগ

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

১৬ বছরের শিল্পযাত্রায় বসছে জলেরধারার ‘চিত্রমেলা ২০২৬’

বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

উপাচার্য হিসেবে অধ্যাপক সায়েমকে পুনর্বহালে আন্দোলন কেন? যা বলছেন চুয়েট শিক্ষার্থীরা

রূপগঞ্জে কিশোর গ্যাং লিডার শ্রাবণসহ গ্রেপ্তার ৪

এবার বাড়ল লঞ্চের ভাড়া

একটি ‘রাজা ইলিশ’ বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায়

১০

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১১

সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

১২